January 20, 2024

চারদিনে দার্জিলিং ট্যুর প্ল্যান

১ম দিন – NJP/শিলিগুড়ি থেকে সরাসরি চলে যান কোনও একটা স্পট, যেখানে হোম স্টে আছে। চটকপুর, লেপচাজগৎ, তাগদা, রঙ্গারুন, দাওয়াইপানি, তিনচুলে, সিটং, অহলধারা, মহলদিরাম, লাটপাঞ্চার, পেশক, লামহাটা, ধোত্রে, বাঁশবোটে, বিজনবাড়ী, শ্রীখোলা, শিবখোলা, তাবকোশী ইত্যাদি। এই সবের মধ্যে যে কোন একটা বেছে নিতে পারেন। আরও অনেক অনেক স্পট আছে। একটু সার্চ করলেই পাহাড়ি প্রতি আনাচে কানাচে একটি করে অফবীট স্পট বা হোম স্টে এর সন্ধান পেয়ে যাবেন। এই পোস্টের সাথে দেওয়া ম্যাপটি দেখলেও স্পটের সন্ধান পাবেন।

২য় দিন – হোম স্টে তে প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। ছোট্ট হাইকিং করতে পারেন। একটা গাড়ি নিয়ে বা পায়ে হেঁটে আশে পাশে ঘুরে দেখতে পারেন। সারা দিন প্রাণভরে প্রকৃতিকে উপভোগ করুন। 

৩য় দিন – সকালে গাড়ি নিয়ে চলে যান দার্জিলিং শহর। সারাদিন দেখে নিন দার্জিলিং এর বিভিন্ন পয়েন্ট বা স্পট। 5 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট ইত্যাদি। পয়েন্টে যে সব স্পট থাকে না তার মধ্যে কয়েকটি হল Shrubbery Nightingale Park, Bhutia Busty Monastery, চিররঞ্জন দাশের বাড়ি, ভগ্নী নিবেদিতার বাড়ি। তাই সবথেকে ভালো নিজেদের মত স্পট নির্বাচন করুন। সেই মত সব দেখে নিন। সম্ভব হলে একবার অবশ্যই রোপওয়ে চাপুন। (প্রতি মাসের 19 তারিখ সুরক্ষা চেক করার স্বার্থে রোপওয়ে বন্ধ থাকে) বিকেলে চলে যান মহাকাল মন্দির তারপর সন্ধ্যাবেলায় ম্যালে কাটান। পুরো ম্যাল এর রাস্তায় সার্কেল হয়ে পদচারণা করুন। ভাগ্য ভালো থাকলে বিকেলে অবজটারী ভিউ পয়েন্ট থেকে "সোনা রঙের" কাঞ্চনজঙ্ঘা দর্শন করুন। ম্যাল অর আশেপাশে বিভিন্ন বিখ্যাত রেস্টুরেন্ট এ খাবারের স্বাদ নিন। বিভিন্ন দোকানে মন ঘুলে কেনাকাটা করুন। ব্যক্তিগতভাবে আমার অভিমত নিজে পায়ে হেঁটে যদি দার্জিলিং এক্সপ্লোর না করেন তাহলে দার্জিলিং ঘোরা আপনার অসম্পূর্ণ থেকে যাবে। 

৪র্থ দিন – চাইলে অনেক ভোরে রহনা হয়ে টাইগার হিল সহ ৩ পয়েন্ট দেখে নিন। টাইগার হিল না গেলে হাঁটা পথে বোটানিক্যাল গার্ডেনটা দেখে আসুন। আশা করি ভালোই লাগবো। ফিরে এসে অবশ্যই Keventer's ব্রেকফাস্ট করুন। (এটা না করলে দার্জিলিং রাগ করবে!!) এরপর একটু বেলাতে গাড়ি নিয়ে রওনা দিন NJP/শিলিগুড়ি এর উদ্দ্যেশে। ফেরার সময় সুখিয়া হয়ে মিরিক এর রাস্তা ধরে আসুন। দেখে নিতে পারেন জোড় পোখরি, পশুপতিনাথ মার্কেট, গোপালধারা টি এস্টেট, মিরিক লেক, দুধিয়া ইত্যাদি। রাত্রে ট্রেন বা বাস ধরুন।

সাথের ছবিটা দার্জিলিং আশে পাশে অঞ্চল নিয়ে আমার নিজের তৈরি করা ম্যাপ। এই ম্যাপটা ভালো করে পর্যবেক্ষণ করলে আপনার নিজেরই ট্যুর প্ল্যান বানাতে সুবিধা হবে। আর এই অঞ্চল সম্পর্কে একটা সামগ্রিক ধারণা তৈরি হবে। এই পোস্টটি যদি কোন পর্যটকদের কাজে লাগে সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ভালো থাকবেন।
Courtesy Sri Purnendu Fadikar.